kalbela
২২ জুন ২০২১, ৫:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫২ জন

বাংলাদেশ-ভারত ম্যাচে আবারও সেই আলিম দার

গত বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে আম্পায়ারের দায়িত্ব ছিলেন পাকিস্তানি আম্পায়ার আলিম দার। সেইবার তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল। ম্যাচটি হেরে গিয়েছিল বাংলাদেশ। এবারও সেই আম্পায়ার আলিম দারকেই বাংলাদেশ ও ভারত ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশের সর্বশেষ ম্যাচেসহ বিভিন্ন ম্যাচেই পাকিস্তানি এই আম্পায়ারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বাংলাদেশের বিপক্ষে পক্ষপাতিত্ব করার। তিনি আইসিসির এলিট প্যানেলের একজন আম্পায়ার। কিন্তু বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বারবার তার পক্ষপাতিত্ব চোখে পড়েছে। চলতি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচেও বাংলাদেশের বিরুদ্ধে তিনি বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছিলেন। লিটন দাসের আউটের সিদ্ধান্ত নিয়ে থার্ড আম্পায়ার আলিম দারের কাছে গিয়েছিলেন মাঠের আম্পায়ার। যদিও আইসিসির নিয়মানুযায়ী লিটন দাসের আউটটাকে সঠিক সিদ্ধান্তই বলা হচ্ছে। তবে সমর্থকরা দাবি করছেন আফগান ফিল্ডার হাসমতুল্লাহ সঠিকভাবে ক্যাচটি লুফে নিতে পারেননি।

এদিকে আজ মঙ্গলবার ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। বার্মিংহামের এজবাস্টনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে। এই ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন আলিম দার। এটা অবশ্য টুর্নামেন্ট শুরুর আগেই ঠিক করা ছিল।
বাংলাদেশের পরবর্তী ম্যাচেও থার্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন এই পাকিস্তানি আম্পায়ার। মাঠে আম্পায়ারের দায়িত্বে থাকবেন রুচিথা পালিয়াগুরুগে এবং মরিস ইরাসমাস। মাঠে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে টিভি তারা আলিম দারের শরণাপন্ন হবেন।
সেমির আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচটি বাংলাদেশের বাঁচা-মরার। কেননা ৭ ম্যাচে ৭ পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান বাংলাদেশের। এই ম্যাচে হারলেই সেমিতে উঠার লড়াই থেকে ছিটকে পড়বে বাংলাদেশ।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধের বিজ্ঞপ্তিতে যা বলা আছে

১

ভূরাজনৈতিক সংকট / ভেনেজুয়েলা উত্তেজনায় সতর্ক উত্তর কোরিয়া

২

৪৩তম বিসিএসের নতুন প্রজ্ঞাপন, বাদ পড়লেন আরও ১৬৮ জন

৩

থার্টি ফার্স্টে আতশবাজি-পটকা ফুটালেই জেল-জরিমানা

৪

আরও দুই সমন্বয়ক ডিবি হেফাজতে

৫

নতুন টেস্ট পোস্ট Kalbela WordPress

৬

Latest News V1.2 WordPress Theme – CodeDokan.Com

৭

Kalbela WordPress Theme – CodeDokan.Com

৮

Jobfia Powerful PHP MicroJobs Script

৯

EPaper Laravel Script – CodeDokan.Com

১০

MLSBD WordPress Theme – CodeDokan.Com

১১

কেন রিভিউ নিলেন না ধোনি?

১২

বাংলাদেশ-ভারত ম্যাচে আবারও সেই আলিম দার

১৩

মোবাইল বিক্রি করে ওষুধ ও খাবার কিনলেন দিনমজুর শাহনাজ

১৪

মালয়েশিয়ায় ২৬৬ বাংলাদেশি আটক

১৫

ছাত্রদলের কাউন্সিল ১৪ সেপ্টেম্বর

১৬

বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

১৭

সোমবার পরীক্ষায় বসছে সাড়ে ২০ লাখ শিক্ষার্থী

১৮